ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় জলদস্যুতার অভিযোগে আটক ৩

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ১২:৪৮ পিএম

ভোলায় জলদস্যুতার অভিযোগে আটক ৩

ভোলায় জলদস্যুতার অভিযোগে তারেক (২০), আল আমিন (১৯) ও মনির (২০) নামে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের ব্যবহৃত একটি রাম দা, একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে এবং অপহৃত ২ জনকে উদ্ধার করা হয়।

তারা হলেন- সাইদুল ইসলাম ও মানিক হোসেন, তাদের বাড়ি মেহেন্দিগঞ্জ ও ভোলার ইলিশায়।

সোমবার বেলা ১১টায় সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন বিকাল ৫ টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদেরকে জানান, দীর্ঘদিন ধরে জলদস্যুরা মেঘনায় চাঁদাবাজি করে আসছে। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে, এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জলদস্যুতার অভিযোগে ৩ জনকে আটক করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশ এ বিষয়ের তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইএইচ

Link copied!