ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মে ২, ২০২৪, ০৩:১৯ পিএম

ভুট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তৈমুর রহমান (৬০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল উপজেলার রামপুর ব্রিজের উত্তর পার্শ্বে আমিরুল ইসলাম নামে এক কৃষকের ভূট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধী তৈমুর রহমানের লাশ উদ্ধার করে।

নিহত প্রতিবন্ধী তৈমুর রহমান উপজেলার নুনতোর চেংমারি-গোচিয়া গ্রামের বাসিন্দা।

ভূট্টা চাষি আমিরুল ইসলাম জানান, আমি সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে আসলে আমার ভূট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্য ও পুলিশকে জানায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

ইএইচ

Link copied!