ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের জানাজায় মানুষের ঢল

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৬:১৩ পিএম

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের জানাজায় মানুষের ঢল

চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়াল।

শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে ফরিদগঞ্জ কামিল মাদরাসা মাঠে প্রথম জানাজা ও মরহুমের নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বরেণ্য এই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন চান্দ্রা দরবার শরীফের পীর আলহাজ্ব ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ।

এর আগে শুক্রবার বিকালে সাফুয়া গ্রামের পণ্ডিত বাড়িতে হাজী আব্দুল আউয়াল (৯৫) এর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান। হাজী আব্দুল আউয়াল দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ‍‍`লীগের সাধারণ সম্পাদক, মো. মাহফুজুল হক, সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব সহিদ উল্লাহ তপাদার, জেলা পরিষদ সদস্য আলী আক্কাছসহ ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!