ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কিশোরগঞ্জে দেবরের হাতে ভাবি খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৪:১০ পিএম

কিশোরগঞ্জে দেবরের হাতে ভাবি খুন

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের হাতে ভাবি খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোল্লাপাড়া আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনুফা আক্তার (৪৮) মোল্লাপাড়া এলাকার মো. খাইরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, প্রায় ২০ বছর ধরে মোল্লাপাড়া এলাকার খাইরুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকাল থেকে বড় ভাই খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযুক্ত ছোট ভাইয়েরা।

সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে খাইরুল ইসলামের ছেলে রাকিব মিয়া ও স্ত্রী অনুফা আক্তারের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাকিব ও তার মা অনুফা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনুফা আক্তারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অনুফা আক্তারের ছেলে রাকিব মিয়া বলেন, আমার চাচা জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের সঙ্গে আমার বাবার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে তারা আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা খুলে ফেলার কারণে আমাদের ওপর হামলা চালায় তারা। বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অনুফা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!