ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গফরগাঁওয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৩:২০ পিএম

গফরগাঁওয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির মধ্যে উঠান থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ হাছিনা (৩৮) ওই এলাকার গ্রাম পুলিশ কাঞ্চন মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য সানিব মিয়া জানান, সকালে বৃষ্টি শুরু হলে হাছিনা গরু আনতে উঠানে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় গৃহবধূ। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান বলেন, বজ্রপাতে নিহত গৃহবধূর লাশ হস্তান্তরের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!