মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মে ২২, ২০২৪, ০১:১২ পিএম
যে শিশুর এখন খেলাধুলা আর ছোটাছুটিতে মেতে থাকার কথা সেই শিশুটি ধর্ষণের শিকার হয়ে এখন কাতরাচ্ছে বিছানায়।
বাড়ির পাশের এক দোকানে স্যালাইন কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৬ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। হাত পা মুখ বেঁধে পাশের একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউপির জিতারপুর গ্রামে (২১ মে) বিকালে এ ঘটনাটি ঘটে। নির্যাতিতার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় পলাশ। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ।
ধর্ষক পলাশ একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত কালকেই ভিক্টিমের পরিবারকে থানাতে আসতে বললে তারা আসে নাই। আজ (২২ মে) তারা থানায় এসেছে এজাহার দাখিলের জন্য।
বিআরইউ