ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৫:৩৪ পিএম

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন ডিমের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ প্রতিষ্ঠান থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্সকে ৮ হাজার, মোল্লা স্টোরকে ৩ হাজার এবং দিশারী টেড্রার্সকে ২০ হাজার এই ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, কাজী ফার্ম প্রতি পিস ডিম ৯ টাকা ৪৭ পয়সা বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে সে ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে তাদের বিক্রি করার কথা ১০ টাকা ৫৭ পয়সা। কিন্তু এসব অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা বিক্রি করছে। যা অপরাধ। এবং কোন ব্যবসায়ীর মূল্যতালিকাও ঠিকমতো রাখছে না। ভোক্তাদের ন্যায্য মূল্যে ডিম পেতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, এবং জেলা পুলিশের টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!