ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নীলফামারীতে জেলা জজ আদালতে ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৯:০৩ পিএম

নীলফামারীতে জেলা জজ আদালতে ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন

নীলফামারীতে জেলা জজ আদালতে আইনি সহায়তা নিতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার নীলফামারী জেলা জজ আদালতে আইনি সহায়তা নিতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, মামলার জট কমানো ও দীর্ঘসূত্রতা একটি দীর্ঘ দিনের সমস্যা। মামলার জট কমাতে যে পরিমাণ বিচারকের প্রয়োজন তার চেয়ে বিচারকের সংকট রয়েছে। তারপরও আমরা আমাদের ঊর্ধ্বতন আদালত ও স্থানীয় আদালত নিদারুণ চেষ্টা করছে যাতে মামলার ডিসপোজাল বাড়ানো যায়। এজন্য আমরা একটি কমিশনও গঠন করেছি।

বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, বিচার দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সহযোগিতা বেশি প্রয়োজন। আমাদের স্থানীয় আদালত শুরু হওয়ার কথা সকাল ৯টায়। তাই আমি আইনজীবীদের অনুরোধ করবো তারা যেন সময় মেইনটেইন করে আদালতে উপস্থিত হয়। আর আমিও বিচারকদেরও অনুরোধ করবো তারা যেন নির্ধারিত সময়ে বিচার কার্যক্রম শুরু করেন। যাতে করে আমরা প্রতিদিন অন্তত ৪-৫টা মামলা নিষ্পত্তি করতে পারি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিমের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এ.বি.এম গোলম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!