ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, বরসহ আহত ১০

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর প্রতিনিধি :

মে ২৫, ২০২৪, ০৯:২৫ এএম

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, বরসহ আহত ১০

ফরিদপুরের নগরকান্দায় বিয়ে বাড়িতে বরযাত্রী বেশি আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেলের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার মধ্যকাইচাইল গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববতী নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ আলম তালুকদারের দুই মাস আগে বিয়ে হয়।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রীরা কনের বাড়িতে যায়। চুক্তি মোতাবেক বিয়েতে একশ জন মেহমান আসার কথা থাকলেও কনে পক্ষ দাবি করেন বর পক্ষের বরযাত্রী দ্বিগুণ এসেছেন। ফলে ব্যবস্থাপনা ও খাবারের বিঘ্ন ঘটে। আগত বরযাত্রীরা খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

এসময় কনে বৃষ্টি আক্তারকে ফেলে রেখে বর যাত্রীসহ ফিরে যান বর শাহ আলম তালুকদার। পরে অবশ্য রাতে দুই পক্ষের মীমাংসা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, বিয়ে বাড়িতে বরযাত্রী বেশী আসার ও খাবার নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয় বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!