ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৫:৪৬ পিএম

নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ময়লা গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

রোববার পাঠানতুলি মসজিদ রোডে এ ঘটনা ঘটে। এ সময় ময়লার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। 
নিহত অনি রানী রংপুর জেলার ব্রাক্ষণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে।

সে পাঠানতুলি এলাকার নিট কনসার্ট গ্রুপে চাকরি করতেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!