ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জামালপুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৬:৪৭ পিএম

জামালপুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা সেশন ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বাস্তবায়নে জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্প আয়োজিত অ্যাডভোকেসি সভায় জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্ট ইয়ুথরা উপস্থিতি ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ আলী আমজাদ দপ্তরি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান।

কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও সমাধানে কৌশল নির্ধারণের মাধ্যমে পারস্পরিক অংশীদারিত্ব তৈরি এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

অংশগ্রহণকারীরা কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় ও পরিকল্পনা নিয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য প্রস্তাবনা তুলে ধরার পাশাপাশি এই ক্ষেত্রে নিজেদের পরিকল্পনাও উপস্থাপন করেন।

এক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ বের হয় তার প্রেক্ষিতে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জামালপুর  তার বক্তব্যে সমস্যা সমাধান করে বাস্তবায়নের উপর জোর দেন। তিনি বলেন- বিদ্যালয় কর্তৃপক্ষ যদি নারী শিক্ষকের ব্যবস্থা করেন, তাহলে সেখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা সেশন পাঠদানের জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ইয়ুথ অলি ইসলাম ফাহিমের প্রশ্নের আলোকে তিনি আরও বলেন, বিদ্যালয়ে বড় ধরনের কোন অনুষ্ঠানে আগে থেকে জানালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট সেখানে প্রজনন স্বাস্থ্যের উপর ভিডিও ডকুমেন্টারি দেখাবে। বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে তিনি উল্লেখ করেন যে, বিদ্যালয় ভিত্তিক শিক্ষকদের তালিকা তৈরি করা হবে। তালিকা তৈরি হয়ে গেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়ন ত্বরান্বিত হবে অন্যদিকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা সহজেই বিদ্যালয়ের শিক্ষকের সাথে যোগাযোগ করে রুটিন মাফিক তাদের স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করতে সক্ষম হবেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, যে সকল বিদ্যালয় এলাকায় উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাই সেই এলাকার শিক্ষক এবং এপপিআইয়ের সমন্বয়ে একটি প্যানেল করে সেই সকল বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবার প্রচার প্রচারণা বৃদ্ধিতে লিফলেটের ব্যবস্থা করা হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ব্যাপক প্রচারণার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মীদেরকে শিক্ষকদের সাথে সমন্বয় করতে হবে।

অধিকার এখানে এখনই প্রকল্পের আয়োজনে ইয়ুথ লিডার অলি ইসলাম ফাহিমের সভাপতিত্বে ও  ইয়ুথ লিডার জিল্লুর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা সেশন ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সম্পর্কে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ও শিক্ষা অধিদপ্তরের উদ্যোগসমূহ তুলে ধরে আজকের অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এরিয়া কো-অর্ডিনেটর মো. জিল্লুর রহমান।

অ্যাডভোকেসি সভায় উপস্থিত থেকে সহায়তা করেন জেলা ইয়ুথ মবিলাইজার কাকলী আক্তার, ইয়ুথ লিডার ফয়সাল, সাকিব, বিথী, স্বর্না, বৃষ্টিসহ অন্যান্য ইয়ুথরা।

ইএইচ

Link copied!