ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ০২:৩৫ পিএম

ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম ধাপে অনুষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার জাকির হোসেন গোটা বিভাগের প্রথম ধাপে ১৯ উপজেলার ৫৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।

ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সরকার ফারহানা আখতার সুমি, ভাইস চেয়ারম্যান হিসেবে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোছা. ফেরদৌসি বেগম শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের পর ডোমারের প্রথম নারী চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ডোমারবাসীর উন্নয়নে কাজ করবো। ডোমার উপজেলা মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য। শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় ডোমার উপজেলার সকল সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ইএইচ

Link copied!