ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২৯, ২০২৪, ০৫:৫৬ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া, ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন এিপুরা,মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ,,পৌর কাউন্সিলর মো.আলাউদ্দিন লিটন সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে সভার শুরুর দিকে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়াকে স্বাগত জানান জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন,পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, মাটিরাঙ্গা জনপদের উন্নয়ন সাধনকল্পে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরএস

Link copied!