ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলা শাখা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মাসুদ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৭:১৮ পিএম

ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলা শাখা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মাসুদ

তেজগাঁও কলেজ ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন সাংবাদিক মাসুদুর রহমান। তিনি দৈনিক ঢাকার ঢাক এবং জামালপুর থেকে প্রকাশিত দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার ও দ্যা ডেইলি পোস্টের সরিষাবাড়ি প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

তিনি তেজগাঁও কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামে। বিষয়টি বৃহস্পতিবার বিকাল ৫টায় সাংবাদিক মাসুদুর রহমান নিশ্চিত করেছেন।

বুধবার রাতে তেজগাঁও কলেজের সহকারী অধ্যাপক ও জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা হাফিজুর রহমান, ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা প্রভাষক জাহাঙ্গীর আলম, তেজগাঁও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরে নতুন এই কার্যনির্বাহী ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি পদে শাহিনুর মানিক ও সাধারণ সম্পাদক পদে মো. আকাশ মিয়া নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সহ-সভাপতি কাউসার ইসলাম মুকুল, আনিছুর রহমান, নাহিদ হাছান, মো. শাকিল, পারভেজ মোশাররফ, আলতাফুর রহমান রঞ্জু, মো. সবুজ আহমেদ, নুর ইসলাম সাব্বির হোসেন, আব্দুল আল মামুন, নয়ন আহমেদ, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. শফিউল আজম, মো. মেহেদী হাছান, মো. কাউসার আলী, মো. মানিক মিয়া, মো. মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম হোসেন, মো. হাছিবুল হাছান মুন্না, মো. মির্জা রোমান, মো. ফাগুন, মো. হৃদয় হাছান, মো. আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাহিদ, মো. সাদিকুল বাশার, মো. বিপ্লব শেখ, মো. আল খালিদুজ্জামান দিহান, বিলাশ আহমেদ হৃদয়, মো. শাহীন আলম সামি, অর্থ বিষয়ক সম্পাদক সাজরিল হাছান সাকিব, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ সৌরভ, দপ্তর সম্পাদক ফাহিম আরাফাত বাধন, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাছান রাতুল, প্রচার সম্পাদক কাউসারুল ইসলাম অনিক, সহ-প্রচার সম্পাদক মো. রহমুতুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর আসিফ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাজল সাহা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাজমীন সুলতানা তুনা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক শ্রাবন্তী ঘোষ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিফার আহমেদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুমান মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক এ আর গোলাম মোর্শেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ রবিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ রহমান, মোহাম্মদ রনি, সহ-সম্পাদক হাসিবুর, মো. আব্দুল আল মামুন, সদস্য মো. ছামিউল হাছান, এইচ এম আকাশ, মো. সোহাগ সরকার, মো. আরিফ।  

এ বিষয়ে নব গঠিত কমিটির সহ-সভাপতি সাংবাদিক মাসুদুর রহমান জানান, তেজগাঁও কলেজে অধ্যয়নরত জামালপুর জেলার প্রতিটি শিক্ষার্থী আমার সহযোগিতা সব সময় পাবে। সবার দোয়া ও ভালবাসা এবং সহযোগিতা কামনা করছি।

এদিকে কথা হলে তেজগাঁও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম, তেজগাঁও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন জানান, ৫৩ সদস্য কমিটি বুধবার রাতে ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!