ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রতিনিধি:

মে ৩১, ২০২৪, ১২:২৮ পিএম

ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের নাগরিকের দুর্ভোগ অবসানে ফরিদপুর ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল ১০ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, আবরাব নাদিম ইতু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নানা কারণে ফরিদপুরে ভারতীয় ‌ভিসা কেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র ‌ চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা হবে। তাদের সময় ও অর্থ দুটোই সেভ হবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। এরে জনগণের দুর্ভোগ বাড়ে এবং ‌ আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয়।

অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ‌একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের জন্য  দাবি জানান ‌নেতৃবৃন্দ। অন্যথায় ‌আগামী দিনে ভারতীয় ভিসা সেন্টার দাবিতে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়।

বিআরইউ

Link copied!