ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব: মৃত হরিণ বেড়ে দাঁড়াল ১২৭

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ১, ২০২৪, ১২:১২ এএম

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব: মৃত হরিণ বেড়ে দাঁড়াল ১২৭

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে আরও ৩১টি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার নতুন এই ৩১টি মৃতদেহ উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে।

এর আগে ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি হরিণ এবং ৪টি শূকরের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।  

এই নিয়ে ঘূর্ণিঝড় রেমালের পরে সুন্দরবন থেকে মোট ১২৭টি হরিণসহ ১৩১ বন্যপ্রাণির মৃতদেহ উদ্ধার করল বন বিভাগ। এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবণ পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল,পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ১২৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইএইচ

Link copied!