ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, কলেজছাত্র গুলিবিদ্ধ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জুন ১, ২০২৪, ০১:৫৭ পিএম

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, কলেজছাত্র গুলিবিদ্ধ

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে এক কলেজছাত্র।

শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায়  ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাড়িয়ে ছিল স্থানীয় আওয়ামীলীগ নেতা শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুনকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করে শওকত। শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট  সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিআরইউ

Link copied!