ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৪:০১ পিএম

গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত

জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিচার্য’।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃত্রিম প্রজজন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. সহীদুল ইসলাম আকন্দ, ডা. মো. রহমতউন নবী, ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, তরুণ কুমার দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিশুদের এক গ্লাস করে দুধ পান করা হয়।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুস্থ জাতি গঠনে দুধের কোন বিকল্প নেই। দুধের উৎপাদন, পুষ্টিগুণ, দুগ্ধজাত ধন্য ও দুধের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

ইএইচ

Link copied!