ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৪:৩২ পিএম

মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

এ সময় তিনি বলেন, দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। কথায় আছে আমরা দুধে ভাতে বাঙালি। দুধ শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগান দেয়। একজন শিশু মেধাসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে দুধের বিকল্প নেই।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য দেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক।

খামারিদের মধ্যে বক্তব্য দেন- সৈয়দ মনজুর আহমেদ, রাজিয়া সুলতানা সেলি।

ইএইচ

Link copied!