কুমিল্লা প্রতিনিধি
জুন ২, ২০২৪, ০৩:৩৮ পিএম
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তফসিল মোতাবেক শুক্রবার বিকাল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পধাদীকার বলে সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক, ও দুইজন সহ-সভাপতি কুমিল্লা জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ছাড়া ৩১ সদস্য কমিটির ২৮ সদস্যের নাম ঘোষণা করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কারেক্টর ফাহরিয়া ইমলাম।
এ সময় উপস্থিত ছিলেন অন্য দুই কমিশনার- নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও আবুল হাসনাত বাবুল।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি সহ-সভাপতি এয়ার আহমেদ সেলিম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী ও মো. মনজুর কাদের মনি।
সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক মো. শফিরুল ইসলাম খন্দকার বাদল, মোহাম্মদ আবদুল কুদ্দুছ, কোষাধাক্ষ মো. আল আমিন ভূইয়া।
কমিটির সদস্যরা হলেন- প্রনব কুমার দে ভানু, মোহাম্মদ মাহবুবুল আলম চপল, মো. মুজিবুর রহমান, অভিজিৎ রায় চৌধুরী পার্থ, সুলতান শাহরীয়ার, মাহবুব আলী, মোজাহের উদ্দিন সেন্টু, নাঈম ইউসুফ সেইন, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল আলম বাবু, দেলোয়ার হোসেন জাকির, মাহমুদ আলী, সরকার মাহমুদ জাবেদ, তাবারক উল্লাহ্ কায়েস, জেলা ক্রীড়া অফিসার মো. মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রাশেদা রহমান, বেগম আরিফা হোসেন নিনা, মো. মোখলেছুর রহমান আবু।
ইএইচ