ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিঙ্গাইরে মাদরাসা শিক্ষিকার লাশ উদ্ধার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ০৩:১৫ পিএম

সিঙ্গাইরে মাদরাসা শিক্ষিকার লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদরাসার শ্রেণিকক্ষ থেকে রোকসানা আক্তার রিক্তা (২৪) নামের শিক্ষিকার গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারের পাশে মদিনা শিশু একাডেমি মাদরাসায় এ ঘটনাটি ঘটে। নিহত রোকসানা ওই ইউনিয়নের আঠারো পাইক্কা গ্রামের আবেদ আলীর মেয়ে।

সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো ক্লাস শেষ করে টিউশনের জন্য মাদরাসায় থেকে যান ওই শিক্ষিকা। বিকাল ৪টার দিকে মাদরাসার আয়া শ্রেণিকক্ষ ঝাড়ু ও তালা দিতে এসে মেঝেতে তার লাশ দেখতে পান।

পরে আশপাশের লোকজন এসে গলায় রশি বাধা অবস্থায় শিক্ষিকার লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সিঙ্গাইর থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ইএইচ

Link copied!