ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কোনাবাড়ি (গাজিপুর) প্রতিনিধি:

কোনাবাড়ি (গাজিপুর) প্রতিনিধি:

জুন ৫, ২০২৪, ১২:১১ পিএম

গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যার মধ্যে দিয়ে গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কায়ালয়ের নাটমন্দিরে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মামুনুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক নয়ন মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি সালমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিআরইউ

Link copied!