ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক: জেলা প্রশাসক

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

জুন ৫, ২০২৪, ০২:১০ পিএম

পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক: জেলা প্রশাসক

পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক আর পরিবেশই প্রাণের ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিন বলেন, দ্রুত নগরায়ণ এবং সম্পদের অপরিমিত ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত আর এতে হ্রাস পাচ্ছে জীববৈচিত্র, বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

বুধবার (০৫ জুন) সকাল ১০টায় ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে র‍্যালি, বৃক্ষ রোপণ ও  আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।

সভার শুরুতে পরিবেশ নিয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম মান্না।

সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি আমাদের সবাইকে সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের। এছাড়া যারা পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আলোচনা সভার আগে শহরের হ্যাপিড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বিআরইউ

Link copied!