কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জুন ৭, ২০২৪, ১১:৩০ এএম
কাউনিয়ায় বাসের ধাক্কায় ইএসডিও এনজিওর মাঠ সহকারী কর্মকর্তা মিজানুর রহমান মারা গেছেন।
বৃস্হপতিবার (০৭ জুন) রাত আনুমানিক সোয়া আটটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের হলদি বাড়ি মুজিব নগর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত মিজানুর রহমান মিঠাপুকুর উপজেলার খামার দূর্গাপুর গ্রামের মৃত: রফিকুল ইসলাম রফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) হেলথ্ ভিলেজ ইন আরবান প্রকল্পে মাঠ সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মটর সাইকেল যোগে লালমনিরহাট হতে বাড়িতে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া আটটার দিকে কাউনিয়া উপজেলার হলদি বাড়ি রেল গেট মুজিব নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হওয়ার ঘটনা টি নিশ্চিত করেছেন।
বিআরইউ