ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ফেনী-নোয়াখালী মহাসড়ক

৪ লেনে উন্নতীকরণ প্রকল্পের ব্যয় বাড়ল ৩৬ কোটি টাকা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০৩:৪১ পিএম

৪ লেনে উন্নতীকরণ প্রকল্পের ব্যয় বাড়ল ৩৬ কোটি টাকা

ফেনী-নোয়াখালী মহাসড়কের মহিপাল থেকে চৌমুহনী পূর্ব বাজার পর্যন্ত ৪ লেনে উন্নতিকরণ প্রকল্পের ব্যয় বেড়েছে ৩৬ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার সড়ক বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় ‘ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের (এন-১০৪) ২-লেন অংশ (মহিপাল থেকে চৌমুহনী পূর্ব বাজার পর্যন্ত) ৪-লেনে উন্নতিকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।

এ সময় তিনি আরও বলেন, ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের মহিপাল থেকে সেবারহাট রাস্তার ৪ লেনে উন্নীতকরণ, বেড়িবাঁধ প্রশস্তকরণ এবং উপরে তোলা, ফুটপাথ প্রশস্তকরণ, ফুটপাথ শক্তিশালীকরণ সারফেসিং কাজ, রাস্তার মাঝামাঝি, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, পিসি গার্ডার ব্রিজ নির্মাণ, ইন্টারসেকশন বাস বে নির্মাণ, ওভারব্রিজ নির্মাণ, প্রতিরক্ষামূলক কাজ, ড্রেনেজ স্ট্রাকচার এবং রোড মার্কিং পেইন্ট, ট্রাফিক সাইন, সাইন পোস্ট, কিলোমিটার পোস্ট, কংক্রিট গাইড পোস্ট, ডিরেকশন সাইন, সিসি ক্যামেরা স্থাপন এবং ২০১৯-২০২০ সালে রোড ডিভিশনের অধীনে বৃক্ষ রোপণের কাজ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩০৮ কোটি টাকা। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৩৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৬৯৬ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৬৯৬ টাকা। যা মূল চুক্তি মূল্য থেকে ১১.৮৬ শতাংশ বেশি। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।

ইএইচ

Link copied!