ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ১১:৪৪ পিএম

যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মনিরুজ্জামান মনু নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শুক্রবার বেলা ১১টার দিকে বন্দরের মদনপুর মুরাদপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্বশত্রুতার জেরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জন মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত মনুর স্ত্রী সাবিনা অভিযোগ করেছেন।

নিহত মনু নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামালুদ্দিনের ছেলে।

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, শত্রুতার জেরে মনিরুজ্জামান মনুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

ইএইচ

Link copied!