ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

২০২৪-২৫ বাজেটকে স্বাগতম জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

জুন ৯, ২০২৪, ০৭:৩৮ পিএম

২০২৪-২৫ বাজেটকে স্বাগতম জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

রোববার চট্টগ্রাম কলেজ থেকে মিছিলটি বের করা হয়।

মিছিল শেষে ছাত্রলীগ নেতারা বলেন, এবারের বাজেট  দেশের উন্নয়ন ও গণমুখী বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, এই বাজেট কর্মসংস্থান সৃষ্টি, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের বাজেট। বিগত বছরের বাজেটগুলার মাধ্যমে দেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। বাস্তবায়ন হয়েছে অনেক বড় বড় মেগা প্রকল্প। প্রতিষ্ঠিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। এর মাধ্যমে বিশ্ব দরবারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সর্বদা দেশরত্ন শেখ হাসিনার পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান সাইমুন, হাসমাত খান আতিফ, রাকিবুল ইসলাম সাইক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, মুনির উদ্দীন রিহান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, রাশেদুর রহমান, মামুনুর রশিদ নীরব।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের আরেক সাবেক সহ-সভাপতি মুনির উদ্দীন বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট গণমুখী ও শিক্ষাবান্ধান বাজেট, এই বাজেটের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাৰ্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাজেট অপরিহার্য।

মিছিলে উপস্থিত ছিলেন, মহিউদ্দীন বাপ্পী, মাসুদ রানা, কাজী আব্দুল মালেক রুমি, কায়েস মাহমুদ, মোস্তফা আসেফ, দেলোয়ার হোসেন দুলাল, গিয়াস উদ্দীন সাজিদ, সাইফুর রহমান হানিফ, মোস্তফা আমান, ইয়াসির আরাফাত রিকু, রবিউল হোসেন মুন্না, ফোরকান উদ্দীন,ইমাম হোসেন, আব্দুর রাজ্জাক, ইমতিয়াজ বাবর, তারেক রহমান, আকবর খান, হোসাইন চৌধুরী, গোবিন্দ দত্ত, সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী, ইমাম হোসেন, সালাউদ্দীন পাটোয়ারী, ওপেল, শাহজাদা, মোস্তফা সাদিক রিজভী, ইমরুল হায়দার, হাজ্জাজ, ফয়সাল,মেহরাজ পাভেল, ইরফানুল আলম, রিয়াজ, জাহেদ অভি, সম্রাট, ইফতি সিকদার,মহিম, আব্দুল হাকিম, সিরাজুল মুনির, মোস্তফা প্রমুখ।

ইএইচ

Link copied!