ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৯:০৫ পিএম

কুড়িগ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের’ আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ শারমীন আক্তার।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেছা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার নারীর জীবন মান উন্নয়নে এবং নিরাপত্তার জন্য সব ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের নেয়া সকল প্রকল্পে নারী ও শিশুর সার্বিক উন্নয়নের বিষয়টি সম্পৃক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। অসহায় নারীদের লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!