ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তাড়াইলে রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে নবজাতক চুরি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ১০, ২০২৪, ০৪:৩৭ পিএম

তাড়াইলে রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে নবজাতক চুরি

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আধাঁরে ঘরের সিঁদ কেটে তিন মাস বয়সী নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।

সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়ার তিন মাস বয়সী নবজাতক শিশু জুনায়েদের বাবার বাড়ি চট্টগ্রামে। শিশু জুনায়েদকে নিয়ে তার মা বাবার বাড়িতে থাকতেন।

জানা গেছে, শিশু জুনায়েদ রাতে মায়ের সাথে বসত ঘরে ঘুমিয়ে ছিল। ভোর আনুমানিক ৪টার দিকে ঘরের পিছন দিক থেকে সিঁদ কেটে শিশু জুনায়েদকে কে বা কারা নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে বলে জানা যায়।

শিশু জুনায়েদের মা সানজিদা জানান, রাতে খাবারের পর শিশু জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন সে। রাত তিনটার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে নিজ বাচ্চাকে খাবার খাইয়ে আবার ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের সময় সানজিদার ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে থাকা শিশু জুনায়েদ নেই। তিনি ওঠে দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরের পিছন দিকে সিঁদ কাটা। শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মনসুর আলী আরিফ জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তাড়াইল থানার একাধিক দল শিশু জুনায়েদকে উদ্ধার করার জন্য কাজ করছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!