ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বড়ইতলা নদীতে সেতুর দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

জুন ১২, ২০২৪, ০৩:০৮ পিএম

বড়ইতলা নদীতে সেতুর দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় বড়ইতলা নদীর উপর ব্রীজের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল ৯ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাও. মো. হেদায়েত উল্লাহ। 
স্থানীয় সামসুল হক গাজী‍‍`র সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যার আব্দুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খাঁন, আনোয়ার হোসেন গাজী, আনছার দফাদার ও আবিদ হাসান প্রমুখ।

এসময় স্থানীয় হাজারো মহিলা-পুরুষ ও গনমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বড়ইতলা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বড়ইতলা নদীতে একটি ব্রিজ অত্যন্ত প্রয়োজন। উপজেলার ডালবুগঞ্জ ও মহিপুর ইউনিয়নের মনোহরপুর ও পেয়ারপুর গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজ হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তি লাগব হবে। এ ব্রিজটি হলে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের যাতায়তসহ কৃষকদের পণ্য বহনে সুবিধা হবে। উপকৃত হবে অত্র অঞ্চলের সাধারণ মানুষ। বক্তারা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম, সোনিয়া, শিক্ষার্থী আব্দুলাহ ও আবির মাহমুদসহ একাধিক ভুক্তভোগীরা জানান, এ নদীতে একটি ব্রিজ হলে তাদের মহিপুর বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থায় সুবিধা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে।

বিআরইউ

Link copied!