ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান ও জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২০, ২০২৪, ০৪:০৩ পিএম

বরিশালে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান ও জরিমানা

অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে। 

বুধবার (১৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। 

মিডিয়া সেল জানায়, অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে বরিশাল জেলার জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালানো হয়। 

এ সময় স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করা হয়। পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। রুটপারমিটবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৩টি মামলায় সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উল্লেখ্য, এর আগের দিন ২টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!