ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাসেলস ভাইপারের কামড়ে মানিকগঞ্জে কৃষকের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২২, ২০২৪, ০১:০৭ এএম

রাসেলস ভাইপারের কামড়ে মানিকগঞ্জে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন বেপারী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গেলে রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, গরুর জন্য ঘাস কাটার সময় হোসেন বেপারীকে রাসেল ভাইপার সাপে তাকে কামড় দেয়। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তার বাড়িতে আনা হয়েছে। 

ইএইচ

Link copied!