ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজস্থলীতে তথ্য আপার উঠান বৈঠক

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ০২:৪৯ পিএম

রাজস্থলীতে তথ্য আপার উঠান বৈঠক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বালুমুড়া মুসলিম পাড়ায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুই মারমার সঞ্চালনায় বৈঠক বক্তব্য দেন- রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শফিকুর রহমান শফিক, টেকসই সামাজিক প্রকল্পের পাড়া কর্মী ফাতেমা বেগম, আনসার ভিডিপির দলনেতা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। পাওয়া যায় বিনা মূল্যে উচ্চ রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরিমাপ করা হয়।

উপজেলা তথ্য আপা লুই মারমা বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায় না। তাই তথ্য সবার আগে প্রয়োজন।

ইএইচ

Link copied!