ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পুকুরে মিলল পুরোনো গ্রেনেড, বল ভেবে খেলছিল শিশুরা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জুন ২৫, ২০২৪, ০৪:৪১ পিএম

পুকুরে মিলল পুরোনো গ্রেনেড, বল ভেবে খেলছিল শিশুরা

টাঙ্গাইলের মির্জাপুরে পুকুরে একটি পরিত্যক্ত পুরোনো গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি বল ভেবে খেলছিল ৮ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদসহ কয়েকজন শিশু।

সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর পৌরসভার পাহাড়পুর গ্রামের দেলোয়ার মিয়ার বাড়ি থেকে পুলিশ পুরোনো গ্রেনেডটি উদ্ধার করে।

পুকুরে গ্রেনেড পাওয়া জিহাদ জানায়, সোমবার সকাল ১০ টার সময় বাড়ির পশ্চিম পাশে পুকুরে হাঁস ধরতে গিয়ে পায়ে লোহা সাদৃশ্য দেখতে পায়। বস্তুটি উঠিয়ে ধুয়ে মুছে বাড়িতে নিয়ে আসা হয়। বল ভেবে দিনভর খেলাধুলা করে জিহাদসহ কয়েকজন শিশু। কিন্তু ওটা যে গ্রেনেড তা জানে না। রাতের বেলা বাড়ির অন্য সদস্যরা বস্তুটি দেখে বুঝতে পারে এটি বল নয় এটি পুরোনা গ্রেনেড। পরে ৯৯৯ ফোন করে অবগত করেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর থানা পুলিশের সদস্যরা গ্রেনেডটি উদ্ধার করে।

জিহাদের দাদী বলেন, সম্ভবত যুদ্ধের সময় গ্রেনেডটি ডোবার মাটিতে ছিলো। বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে গ্রেনেডটি মাটির উপরে উঠে গিয়েছে। আমরা খুব ভয় পাইছিলাম।

এব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে একটি পুরোনো গ্রেনেড উদ্ধার করি। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি ১৯৭১ সালের। গ্রেনেডটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। থানায় জিডি করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!