ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি:

নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি:

জুন ২৫, ২০২৪, ০৫:০২ পিএম

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজের ছাত্রী রুহি আক্তার (১৯) ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে কলেজ থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাড়ে বেলা ১১টার দিকে শোল্লা কলেজ থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলো রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হয়। স্বজন ও স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় জানায় নি।

বিআরইউ

Link copied!