ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডামুড্যায় বিনামূল্যে ছাগল বিতরণ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:

জুন ২৭, ২০২৪, ০২:৫৪ পিএম

ডামুড্যায় বিনামূল্যে ছাগল বিতরণ

শরীয়তপুরের ডামুড্যায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন ) বেলা ১১ টার সময় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে এ ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু এর সভাপতিত্বে ও  উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা রাশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার আসাদুজ্জামান বাচ্ছু মাদবর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিস সহকারী হাসিবুর রহমান নাহিদ, উপজেলা মৎস্য মাঠ সহায়ক কর্মী ইয়ামিন কাদের নিলয় ও মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,  সাংবাদিকবৃন্দ সহ সুবিধা ভোগীগন প্রমুখ।

উল্লেখ্য, ২০ জন মৎস্য কার্ডধারী জেলেদের মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল, এক মাসের খাবার এবং ২০ টি ছাগলের খোয়াড় বিতরণ করা হয়।

বিআরইউ
 

Link copied!