ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নেছারাবাদে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৪:২৪ পিএম

নেছারাবাদে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করার দায়ে, তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।

নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপ-পরিচালক ও সহকারী পরিচালক উপজেলার জগতপট্টি ও জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, দারুচ্ছুন্নাত মুসলিম সুইটসকে ৮ হাজার টাকা ও আমিনা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন জনস্বার্থে পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!