ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দাকোপে উপজেলা চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৬:০০ পিএম

দাকোপে উপজেলা চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জাতির জনকের আহ্বানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা ৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছিলো বলেই আজ আমরা এ দেশের গর্বিত নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করছি। সুতরাং বীর মুক্তিযোদ্ধাদের এই অবদান আমাদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে।

খুলনার দাকোপে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবনির্বাচিত দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনকে দেওয়া সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় সদ্য সাবেক খুলনা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সর্দার মাহবুর রহমান বলেন, দাকোপ উপজেলা আ.লীগের সভাপতি বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন কেবল একজন দানবীর নয়, তিনি মুক্তিযোদ্ধাদের পরম পরিক্ষিৎ বন্ধু। দাকোপে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে তিনি কোটি টাকার সম্পদ বিনামূল্যে দান করে যে নিদর্শন রেখেছেন বীর মুক্তিযোদ্ধারা এটা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়ের সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের ও বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন।

বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, নিরাপদ মন্ডল, নিশিকান্ত গোলদার, সুকল্যান সরকার, পঙ্কজ কুমার রায়, আকবর হোসেন, ডা. নারায়ণ মন্ডল, চীররঞ্জন মন্ডল, আকিজ উদ্দিন গাজী, মুজিবর মিস্ত্রি, মুরারী মোহন গাইন, শংকর কুমার মন্ডল, রুহুল আমিন গাজী, বিমল কৃষ্ণ রায়, নিরাঞ্জন কুমার পাইক, ইউসুফ আলী সানা প্রমুখ।

ইএইচ

Link copied!