ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে চলছে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

মো. সাইফুল ইসলাম, মহেশপুর প্রতিনিধি:

মো. সাইফুল ইসলাম, মহেশপুর প্রতিনিধি:

জুন ৩০, ২০২৪, ১২:৪৩ পিএম

মহেশপুরে চলছে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ঝিনাইদহের মহেশপুরে ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে চেলছে বালু উত্তোলন। অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের জমিগুলো।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউপির চুন্নিরআইট গ্রামে ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ড্রেজার মেশিন। সেখানে ইউপি সদস্য নাসির উদ্দিন নিজে উপস্থিত থেকে এ মেশিনের মাধ্যমে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কাজ করছে। সে বালু জমানো হচ্ছে পাঁকা রাস্তার পাশে একটি জায়গায়। একপাশে রয়েছে বাড়ি ও আরেক পাশে রয়েছে মেহগুনি বাগান।

বালু উত্তোলনের ফলে আশপাশের অন্যান্য জমিগুলোর আইল ভাঙ্গনসহ বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয় বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বিচার দেবো কোথায়,কার কাছেই বা দেবো যেখানে আমাদের ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন নিজেই বালু তুলে আমাদের ক্ষতির মুখে ফেলছে। তাহলে অন্য জায়গায় বিচার দিয়ে কি বিচার পাবো?

তারা আরও বলেন, তারপরও আমরা চেয়ারম্যান ও এ্যাসিল্যান্ডকে জানিয়েছিলাম। তারা একদিন এসে পাইপ ভেঙ্গে দিয়ে যায়। কিন্তু আবারো একই ভাবে চলছে বালু উত্তোলন। অবৈধ ড্রেজার দ্বারা ফসলি জমিতে পুকুর খননের নামে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।

ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, কিছু না কিছু তো করে খেতে হবে, সে কারণে বালু তুলছি। শুধু মেম্বার গিরি করে তোর আর পেট চলবে না?

তিনি আরও বলেন, কম বেশি সবাইকে ম্যানেজ করেই বালু তোলার কাজ করছি। ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন বাদী হয়ে ইউপি সদস্য নাসির উদ্দিনের বিরুদ্ধে মহেশপুর থানায় এজাহার দায়ের করেছেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসায়মিন মনিরা বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্য নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, রেগুলার মামলা হবে।

বিআরইউ

Link copied!