ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় ঢেউটিন ও চেক বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৬:০৪ পিএম

আখাউড়ায় ঢেউটিন ও চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত, অসচ্ছল, ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে একটি মসজিদ ও পাঁচ ব্যক্তির মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ছয় হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম প্রমুখ।

ইএইচ

Link copied!