ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিলেটে তৃতীয় দফা বন্যার আশঙ্কা

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

জুলাই ১, ২০২৪, ১২:৫৯ পিএম

সিলেটে তৃতীয় দফা বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে আবারও বেড়েছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। এদিকে এই ধারা অব্যাহত থাকায় সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

পাউবোর দেওয়া তথ্য মতে, সুরমা ও কুশিয়ারা, গোয়াইন, ডাউকিসহ সব নদ-নদীর পানি রোববার সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে।

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে উপজেলার একাধিক বাসিন্দারা জানিয়েছেন, উজানে বৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে ও বেড়ে চলেছে। নতুন করে সিলেটে ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৯.৬ মিলিমিটার। সোমবার সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৫ মিলিমিটার। চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১৩ মিলিমিটার। এই ধারা অব্যাহত থাকলে সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

ইএইচ

Link copied!