ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
টাঙ্গাইল জেলা পরিষদের উপনির্বাচন

মধুপুরের একক প্রার্থী হলেন অধ্যক্ষ নাসির উদ্দীন খান

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ১০, ২০২৪, ০৪:২৪ পিএম

মধুপুরের একক প্রার্থী হলেন অধ্যক্ষ নাসির উদ্দীন খান

টাঙ্গাইল জেলা পরিষদের উপনির্বাচনে সদস্য পদে মধুপুর উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো. নাসির উদ্দীন খান।

মধুপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে মধুপুর মেম্বার ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ উপনির্বাচনে একক সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ নাসির উদ্দীন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী, পৌর মেয়র আলহাজ্ব মো.সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ফোরামের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম সাদিক।

উল্লেখ্য, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার শফি উদ্দিন মনি মৃত্যুবরণ করায় সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়। শূন্য সদস্য পদের উপনির্বাচনে মধুপুর উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক অধ্যক্ষ মো. নাসির উদ্দীন খান।

ইএইচ

Link copied!