ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাঘাইছড়িতে পাহাড়ের মাটি কাটার দায়ে দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

জুলাই ১০, ২০২৪, ০৫:১২ পিএম

বাঘাইছড়িতে পাহাড়ের মাটি কাটার দায়ে দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে দুইজন থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ জুলাই) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আখতার কতৃর্ক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মো. হারুন হতে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমা হতে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় নির্বাহী অফিসার জানান, দীর্ঘদিন থেকে লোক চক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নীচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করে আসছে। সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট দুই জন হতে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

পাহাড় কেটে যাতে কেউ মাটি বিক্রি বা পাহাড় যাতে কাটতে না পারে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

বিআরইউ

Link copied!