মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো:
জুলাই ১১, ২০২৪, ০১:৩০ পিএম
২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্মেলন। ২০১৩ সালের ১৩ নভেম্বর প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি সাবেক মেয়র আ জ ম নাছিরর উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হয়েছিল। ২০১৭ সালে এবিএম এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যাওয়ার পর সাবেক সহ-সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় এবং পরে ভারমুক্ত করেন।
এই কমিটির মেয়াদ সাড়ে সাত বছর আগে শেষ হলেও বিভিন্ন ইস্যুতে হয়নি নতুন কমিটি। সাবেক ছাত্র ও যুবনেতাসহ নগর আলীগের অধিকাংশের দাবির প্রেক্ষিতে হতে যাচ্ছে নগর আলীগের নতুন কমিটি। এতে আসছে বড় ধরনের রদবদল। নগর আলিগ দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বর্তমান শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও অপরভাগে নেতৃত্বে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফলের ভাগে রয়েছে বর্তমান মেয়র সাংসদ কাউন্সিলরসহ সিংহভাগ পদপদবি ধারী নেতা এবং বিশাল কর্মী বাহিনী।
অপরদিকে প্রয়াত সাবেক সফল মেয়র ও নগর আলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাতে গড়া কর্মী বর্তমান আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজসহ নগরে রয়েছে তার বিশাল রাজনৈতিক আধিপত্য।তিনি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের একক ম্যান খ্যাত।নগর আওয়ামী লীগের আগামী কমিটিতে হেলাল আকবর চৌধুরী বাবর গুরুত্বপূর্ণ পদে আসার খবর সর্বত্র হাওয়া বইছে। এতে তাকে ঠেকাতে চলছে মহাযজ্ঞ।তিনি করোনা থেকে বিভিন্ন প্রয়োজনে হয়ে ওঠেন এক মহান মানবিক নেতা।আসন্ন কমিটিতে রদবদলে কে কে আসছে দেখার অপেক্ষা মাত্র।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের ভিত্তিতে অক্টোবরে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন। তার আগে সব থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনকে ঘিরে অন্যান্য কাজেরও প্রস্তুতি শুরু হয়েছে।নতুন কমিটিতে নবীন প্রবীণের সমন্বয় এবং যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে আমার বিশ্বাস।
বিআরইউ