ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০৯:০৩ পিএম

কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর গ্রামের সেলিম মুন্সির ছেলে আশিকুল ইসলাম মুরাদ (১৯), চান্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন (২০), লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম (১৯)।

শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়ুয়া তিনি জানান, অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাকারবারিদের ধরতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি।

আরএস

Link copied!