ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সোনাতলায় যমুনা নদীতে ভেসে এলো অজ্ঞাত লাশ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৬:১১ পিএম

সোনাতলায় যমুনা নদীতে ভেসে এলো অজ্ঞাত লাশ

বগুড়ার সোনাতলায় যমুনা নদী থেকে ভেসে আসা এক অজ্ঞাতনামা (৪০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাই হাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এলাকাবাসী ধারণা করছেন তাকে মেরে ফেলে এখানে এনে রেখেছে।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, সকালে নদীতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি এবং লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, লাশটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। লাশটি প্রায় ৭/৮ দিন আগের। আমরা ধারণা করছি লাশটি বন্যায় স্রোতে ভেসে এসেছে। তবে এখন পর্যন্ত লাশটির নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!