ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

অটোরিকশার দখলে দৌলতদিয়া ফেরিঘাট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

জুলাই ২৬, ২০২৪, ১২:০৯ পিএম

অটোরিকশার দখলে দৌলতদিয়া ফেরিঘাট

দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুনে ফেরি থামার আগে পুরো পন্টুন অবৈধ অটোরিকশার দখলে চলে যায়। ফলে ফেরি থেকে যানবাহন নামায় বিলম্বের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। অথচ ফেরিঘাটের পন্টুনে কোনো ধরনের যানবাহন অবস্থান করারই কথা না। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসছে দৌলতদিয়ার সব কটি সচল ফেরি ঘাটে।

জানা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাট থাকলেও বর্তমানে ৩টি চালু রয়েছে। পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে  দৌলতদিয়ার এই তিনটি ঘাটের পন্টুনে এসে থামে। ফেরি থেকে যানবাহন ওঠানামা করার জন্য নির্মিত পন্টুনে কোনো যানবাহন অবস্থান করা সম্পূর্ণ অবৈধ। তবে নিয়মনীতির তোয়াক্কা না করেই দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুনে ঝুঁকি নিয়ে অবস্থান করে অবৈধ অটোরিকশা। বিশেষ করে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি দৌলতদিয়া  পন্টুনে ভেড়ার আগেই পুরো পন্টুন দখল করে নেয় অটোরিকশাগুলো।

আজ সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, ফেরি ঘাটে এসে ভেড়ানোর আগে পাল্লা দিয়ে অসংখ্য অটোরিকশা নদীতে পড়ে যাওয়ার চরম ঝুঁকি নিয়ে পন্টুনে ঢুকে পড়ে। ফলে ফেরিতে থাকা যানবাহন নামাতে চরম ভোগান্তির শিকার হন চালকরা। অতিরিক্ত সময় ব্যয় করে ফেরিগুলোকে । এ ছাড়া  দুর্ঘটনার আশঙ্কা তৈরি

বিআইডব্লিউটিসির দায়িত্বরত কর্মকর্তারা জানান, অটো রিকশা অবস্থান করায় ফেরিতে যানবাহন লোড-আনলোডে চরম অসুবিধা হয়। সেই সঙ্গে পন্টুনের শৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে পড়ে। তারা সব সময়ই পন্টুন থেকে অটোরিকশা অপসারণ করতে কাজ করে থাকেন।

মো. আরিফুল শেখ সহ একাধিক অটোরিকশাচালক দাবি করেন, ফেরিঘাটের পন্টুনে না গেলে যাত্রী পাওয়া যায় না। এ ছাড়া স্থানীয় অটোচালকরা পন্টুনে না গেলেও বাইরে থেকে যারা দৌলতদিয়ায় আসে তারা পন্টুনে চলে যায় এবং বেশি যাত্রী পায়। তাই তাদের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পেতে ফেরি পন্টুনের ভেড়ানোর আগে তারাও পন্টুনে যায়।

বাস ও ট্রাক ও কাভার ভ্যান চালকরা  জানান, পন্টুনের ওপর অটোরিকশা থাকলে ফেরি থেকে গাড়ি নামাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। সেই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়।

যাত্রীবাহী বাসচালক মো. মনির  শেখ বলেন, পন্টুন ক্লিয়ার না থাকলে ফেরি থেকে গাড়ি নামাতে অনেক ঝামেলা পোহাতে হয়। দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু এ বিষয়ে আমরা কিছু বললে স্থানীয়দের হাতে লাঞ্ছিত হতে হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, পন্টুন ফেরি ভেড়ার জন্য। সেখানে অন্য কোনো যানবাহন যাত্রী উঠাবে বা নামাবে এটা কোনোভাবেই কাম্য না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে জেলা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে পন্টুনগুলো অবৈধ যানবাহন মুক্ত করা যাবে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ফেরিঘাটের পন্টুন অটোরিকশাসহ অবৈধ যানবাহন মুক্ত রাখতে স্থানীয় প্রশাসন থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নতুন করে অবগত হওয়ায় আবারও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

বিআরইউ

Link copied!