ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উলিপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৪, ০৭:৪৭ পিএম

উলিপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার মাদক কারবারি মো. মফিকুল ইসলাম (৪৫), ও মো. মমিনুল ইসলাম (৩২)।

রোববার পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম সকাল আনুমানিক সাড়ে ১০টায় উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর বজরা পূর্বপাড়া এলাকা থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার মাদক কারবারি মো. মফিকুল ইসলাম (৪৫) ও মো. মমিনুল ইসলামের (৩২) বাড়িতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ইএইচ

Link copied!