ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুর জামায়াতের কার্যালয়ে অভিযান, ককটেল ও নিষিদ্ধ বই উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৭:৫২ পিএম

ফরিদপুর জামায়াতের কার্যালয়ে অভিযান, ককটেল ও নিষিদ্ধ বই উদ্ধার

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে অভিযান শুরু হয়।

অভিযানকালে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে তাকবির নামে এক শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এখন জামাতের কার্যালয়কে পুলিশের পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে। এ অভিযানে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি দ্রুতই আইনের আওতায় আনবো।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সালাউদ্দিন আহমেদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান প্রমুখ।

ইএইচ

Link copied!