ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ৪ কিলোমিটার হেঁটে বিক্ষোভকারীদের মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৪, ০৮:৫৯ পিএম

কুষ্টিয়ায় ৪ কিলোমিটার হেঁটে বিক্ষোভকারীদের মিছিল

কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যেই চার কিলোমিটার হেঁটে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে ১৪ দিন পর আবারও উত্তপ্ত হয় কুষ্টিয়ার রাজপথ।

শনিবার বিকালের দিকে কয়েকশ শিক্ষার্থী জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে তারা মজমপুর গেটে অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এই কর্মসূচি ঘিরে পুলিশ কাউকে বাধা দেওয়ার বা আটকের চেষ্টা করেনি। তবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

ইএইচ

Link copied!